• আন্তর্জাতিক

ইউক্রেনীয় সেনাবাহিনীর রসদবাহী জাহাজে রাশিয়ার হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইউক্রেনের সেনাবাহিনীর জন্য পণ্য পরিবহনকারী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওডেসা বন্দরে রাতে জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রুশ সশস্ত্র বাহিনীর সামরিক অভিযানসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, ইউক্রেনের বন্দর ও জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতে ওডেসা বন্দরে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য পণ্য পরিবহনকারী একটি পণ্যবাহী জাহাজে সমুদ্রে হামলা চালানো হয়। এ হামলায় চালকবিহীন আকাশযান ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্যের উল্লেখ নেই।

মন্তব্য (০)





  • company_logo