ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
এছাড়াও এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় নির্বাচন এবং এলডিসি গ্রাজুয়েশন নিয়েও আলোচনা করেন।
ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকাও এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশ...
নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...
নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় ...
নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...
নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় ...

মন্তব্য (০)