• লিড নিউজ
  • জাতীয়

‎বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই জাদুঘর পরিদর্শন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল থেকে এ সেবা চালু করা হয়েছে।

‎নতুন এ ব্যবস্থায় জাদুঘরের প্রবেশমুখ থেকেই দর্শনার্থীরা বিনামূল্যে হুইলচেয়ার নিতে পারবেন। পরিবারের সদস্য বা স্বজনদের সঙ্গে আসা দর্শনার্থীরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে জাদুঘর ঘুরে দেখতে পারবেন। একা আসা দর্শনার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।
‎
‎হুইলচেয়ার ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী কক্ষ পরিদর্শন করতে পারেন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।
‎
‎এ উদ্যোগ সম্পর্কে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ বিশেষ সেবা চালু করা হয়েছে।
‎
‎তিনি বলেন, দর্শনার্থীদের স্বজনদের পাশাপাশি জাদুঘরের স্বেচ্ছাসেবকেরাও সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন, যাতে কেউ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। ‘আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’
‎
‎জাদুঘর কর্তৃপক্ষ জানায়, অবকাঠামো নির্মাণের সময় থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে হুইলচেয়ার চলাচলের উপযোগী পথ তৈরি করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাঁদের পরিবারের সদস্যরা জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এ সেবা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য (০)





image

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশ...

image

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

২

নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...

image

মহেশখালীতে গমের সাইলো বসাতে চায় রাশিয়া, বাংলাদেশ চায় পায়র...

৩

নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় ...

image

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

৪

নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...

image

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় ...

  • company_logo