• সমগ্র বাংলা

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর মামলা, মাদক ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, গত ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার সাদেরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শেফালী ও তাঁর স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন। ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।

১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃরুহুল আমিন মির্জা জানান, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য (০)





image

নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর ড. ছায়েম আলী...

১

নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্...

image

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ে...

image

বিএনপিকে আন্দোলনের ভয় দেখাবেন না- সাংসদ বাদশা

৩

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...

image

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি ...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার...

image

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্...

৫

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...

  • company_logo