ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, ভুক্তভোগী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সম্প্রতি এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এস এম রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়াও ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
উক্ত মানববন্ধনে অভিযুক্ত রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আয়োজকরা।
নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ে...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জাম...

মন্তব্য (০)