• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়েন ২১ প্লাটুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন অনুসরণ করে পেশাদারত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়েছে বিজিবি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটও যুক্ত করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ চলছে। নির্বাচনের আগে ও পরে প্রার্থীরা যাতে সমান সুযোগ পান এবং প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও নজর রাখছে বিজিবি।

নির্বাচন চলাকালে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েক গুণ জোরদার করা হয়েছে। বিজিবি আশা প্রকাশ করেছে–স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

মন্তব্য (০)





image

নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর ড. ছায়েম আলী...

১

নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্...

image

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ে...

image

বিএনপিকে আন্দোলনের ভয় দেখাবেন না- সাংসদ বাদশা

৩

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...

image

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি ...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার...

image

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্...

৫

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...

  • company_logo