• সমগ্র বাংলা

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডে পাট, পেঁয়াজ, রসুন, চালসহ বিভিন্ন পণ্য মজুত থাকা নয়টি গুদাম পুড়ে গেছে। শনিবার (২৪অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের এ বাজারে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পাট ও পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ মণ্ডলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর আগে স্থানীয় বাসিন্দারা পাশের বারাশিয়া নদী থেকে পানি সংগ্রহ করে আগুন নেভাতে সচেষ্ট ছিলেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদামগুলোতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত গুদামের মালিকদের মধ্যে রয়েছেন- হাবিবুর রহমান হাবি মণ্ডল (৪৫), ফিরোজ মেম্বার (৫৫), মাসুদ মণ্ডল (৩৫), মিল্টন মোল্যা (৩০), জুয়েল মণ্ডল (৩০), ইমরুল মোল্যা (৩৫) ও কালাম মোল্যা। 

স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি গুদামে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার পণ্য ছিল। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. কিসলু খালাসী জানান, তিনি লোকজনের চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে দেখেন মাসুদের পাটগুদাম থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যেই আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফিরোজ মেম্বার বলেন, গুদাম বন্ধ করে বাড়িতে যাওয়ার পর আগুনের খবর পান। বাজারে এসে দেখেন, তার গুদামের পণ্য পুড়ে গেছে। ধারদেনা করে পাটের ব্যবসা করতেন তিনি। সরকারি সহায়তা না পেলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হবে বলে জানান তিনি।

ব্যবসায়ী মাসুদ জানান, তার প্রায় ৫০ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। জমিজমা বিক্রি করে এবং ধারদেনা করে এসব পণ্য কিনেছিলেন তিনি।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, দুটি স্টেশনের চারটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

আলফাডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাশের বারাশিয়া নদী থেকে পানি সংগ্রহ করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

মন্তব্য (০)





image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

২

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৩

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৪

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

  • company_logo