• সমগ্র বাংলা

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে যোগ দিতে এসে স্থানীয় ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছে ছাত্রলীগের দুই কর্মী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

​রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ ঝটিকা মিছিলের এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।

এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারার খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।

​পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করা হয়। 

​তারা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলী ছেলে সুমন আহম্মেদ (২৬)।

​এ খবর পেয়ে এসআই শ‌রিফুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থে‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়ে যায়।

ছাতক থানার ওসি কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য (০)





image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

২

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৩

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৪

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

  • company_logo