• খেলাধুলা

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তিলক ভার্মা ও নীতিশ কুমারের রেকর্ড জুটিতে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ২২৫ রানের পাহাড় গড়েও জিততে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। সেই ম্যাচে সাঞ্জুস্যামন, নামান ধীর ও অধিনায়ক স্রেয়াশ আইয়ারের ব্যাটিং তাণ্ডবে ২ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় ভারত। 

আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া বেভন জ্যাকবস করেন ৫৮ রান।

১২০ বলে ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। সপ্তম উইকেটে দলের হাল ধরেন তিলক ভার্মা ও নীতিশ কুমার। তারা সপ্তম উইকেটে রেকর্ড ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তাদের কল্যাণে ৪ উইকেট হাতে রেখে জয় পায় ভারত। 

টি-টোয়েন্টিতে এর আগে ভারতের হয়ে সপ্তম উইকেটে রেকর্ড সর্বোচ্চ ৬৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন দীনেশ কার্তিক ও করুনাল পান্ডিয়া। আজ তাদের সেই রেকর্ড ভেঙে দেন তিলক ভার্মা ও নীতিশ কুমার।

মন্তব্য (০)





  • company_logo