ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখা আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল জুলাই সনদ বাস্তবায়ন। তার অভিযোগ, সরকার এখনও এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, সনদ বাস্তবায়নে এখনও সময় আছে এবং এ বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জুলাই আন্দোলনে আবু সাঈদসহ আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনও পূরণ হয়নি বলে তিনি মনে করেন। তার অভিযোগ, সরকারি দল সংস্কারের বিষয়টি যথাযথ গুরুত্ব না দিয়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
মধুবাগ মাঠকে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসান। সঞ্চালনা করেন থানা শাখার ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, হাতিরঝিল পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ও ক্রীড়াপ্রেমীরা।
আগস্টে আটটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে তারুণ্য একাদশ ৩-১ গোলে পাওয়ার টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ...
নিউজ ডেস্ক : দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। আর...
নিউজ ডেস্কঃ দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগে...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে ...
জামানিউজ ডেস্ক : তে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানো...

মন্তব্য (০)