ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি। এ সময় তার কাছ থেকে ২২পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত মিজানুর রহমানের বাড়ি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামে।
জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামে এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির বিজিবি সদস্যরা। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুন (২২...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

মন্তব্য (০)