• আন্তর্জাতিক

জেলে যাওয়া থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে ফের যুদ্ধে নামাতে চায় নেতানিয়াহু: ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জেলে যাওয়া থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার বিষয়েও সতর্ক করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি এসব কথা বলেন। পোস্টে তিনিলেখেন, ‘কারাগারের বাইরে থাকতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’। এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এর পরিণতি কী হতে পারে, তা বিবেচনায় নিচ্ছেন না নেতানিয়াহু।

আরাগচি আরও লেখেন, ‘গতবার আপনারা যখন ‘কাজটা শেষ করতে’ চেয়েছিলেন, তখন ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছিল। আবারও ভাগ্য পরীক্ষা করতে চান? স্বাগতম। তবে সাবধান থাকবেন, আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে।’

এর আগে ইসরায়েলের আসন্ন ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে দুজনের অংশীদারত্বের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ইসরায়েলিরা অন্য কাউকে নেতা হিসেবে বেছে নিলে যুক্তরাষ্ট্রকে নিজেরই (ইরানের বিরুদ্ধে যুদ্ধের) সেই দায়িত্ব নিতে হতে পারে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েলের নেতা যদি ভুল ব্যক্তি হন, অর্থাৎ বিবি (নেতানিয়াহু) ছাড়া অন্য কেউ হন, তাহলে যুক্তরাষ্ট্রকে নিজেদেরই এই কাজ করতে হবে। আর আমি তা করতে আগ্রহী নই’। এখানে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ ব্যবহার করেন ট্রাম্প।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র:...

১

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূ...

image

গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি

২

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ খাদ্যসংকটে ভুগছে ফিলিস্তিনের অবরুদ্...

image

নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইর...

৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্র...

image

উত্তাল ফ্রান্স, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রত্যাখ্যান ক...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায়...

image

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যা...

৫

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ ব...

  • company_logo