ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সৌদিতে মৃত্যুদণ্ডের এই ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং কেন আগে থেকে তথ্য জানানো হয়নি? অপরাধ যাই হোক না কেন, বাংলাদেশ বন্ধু হিসেবে জানতে পারতো বলেও মত দেন হুমায়ুন কবির। আর তাই গতকাল (রোববার) ঘটনার বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
এদিকে, কাতারে সাবেক বিমান বাহিনী প্রধানের আটকের খবরের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবীর।
তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত যত ব্যক্তি রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাজ অব্যাহত রয়েছে। অপরাধীরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...
নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ প...
নিউজ ডেস্কঃ ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড....

মন্তব্য (০)