• জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেইভাবেই তারা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।

মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে আইনমন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির মরদেহ আনার চেষ্টা চ...

১

নিউজ ডেস্কঃ  সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ...

image

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ প...

image

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন...

৪

‎নিউজ ডেস্কঃ  ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যক...

image

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্য আদান-প্রদা...

৫

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর...

  • company_logo