• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
‎
‎তিনি বলেন, স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার করা হবে ক্যানসারের চিকিৎসায়। ক্যানসার প্রতিরোধে যা যা করণীয়, সব করবে সরকার।
‎
‎১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারও চাকরি থাকবে না।

মন্তব্য (০)





  • company_logo