ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। এসব নারীর ৬৩ শতাংশই শেষ মুহূর্তের আগে এ বিষয়ে জানেন না। তাই এ ক্যান্সার প্রতিরোধে সব চিকিৎসকদের বছরে অন্তত একবার নিজ এলাকায় গিয়ে নারীদের সচেতন করার আহ্বান জানান মন্ত্রী।
আজ রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের সর্বনাশ করে ফেলছি। নারীরা এর বেশি শিকার হচ্ছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, ‘আগে স্ক্রিনিংয়ের আওতায় আনা গেলে এ রোগ প্রতিরোধ সম্ভব। প্রয়োজনে সারা দেশের স্কুল কলেজে এবং কর্মস্থলে স্ক্রিনিং শুরু করা হবে।’
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সা...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে পাঁচ শিশুর ম...
নিউজ ডেস্ক : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের ...

মন্তব্য (০)