• রাজনীতি

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদুল হালিম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতির সঙ্গে বিএনপি যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি প্রতিশ্রুতিই তারা ভঙ্গ করেছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু, গণভোটে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করে গণভোটের রায় অস্বীকার করছে।

রোববার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’; কিন্তু নির্বাচনের পরে তিনি কাজ করছেন ‘সবার আগে বিএনপি নীতিতে! রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা ফ্যাসিবাদের সঙ্গী। আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গীদের বয়কট করে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে ভোট দিয়ে নিরাপদ ও মানবিক ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির দলীয়করণের ফলে আজ কৃষকেরা সার পাচ্ছেন না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আবারও বিএনপি নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক পাবেন না। বিএনপির নেতারা সবকিছু ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে কৃষক বাঁচবে। তাই কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

‎ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা দেখানো হয়েছে, আমরা ফিরেও তাকা...

১

‎নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর...

image

বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত

২

‎নিউজ ডেস্কঃ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়া...

image

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনা...

৩

নিউজ ডেস্ক :  জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষর...

image

আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

৪

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই বিএনপি সরকার হাঁটছে বল...

image

‎মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ...

  • company_logo