ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদেরকে দেখানো হয়েছে। এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কথা দিচ্ছি, যে কেউ তার ইচ্ছা জাতির সাথে প্রতারণা করুক, বিরোধীদল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে। বিরোধীদল কি গালে আঙুল দিয়ে বসে থাকবে? শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামারির পরে জনগণ আমাদেরকে যে কয়টি আসন দিয়েছে, এই আসনের ৮৯ জন এমপি সারাদেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো।
জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর ও বাসযোগ্য করার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন।
তিনি আরও বলেন, আন্দোলনে কোনো চক্রান্তের পরোয়া করবো না। তবে এটা ঠিক, দেশকে ভালোবাসি। জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি নয়। আমাদের সন্তানরা ২৪-এ দেখিয়ে দিয়েছে জ্বালাও-পোড়াও লাগে না, খালি হাতে ঈমানী বল, দেশপ্রেম বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্র...
নিউজ ডেস্কঃ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়া...
নিউজ ডেস্ক : জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষর...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই বিএনপি সরকার হাঁটছে বল...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ...

মন্তব্য (০)