ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন।
রোববার বেলা ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যবৃন্দ জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে, গতকাল শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেয় সরকার। একই সাথে সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনের তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এই পদে নিয়োগ প্রদান করেন।
নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, পরিচ্...
নিউজ ডেস্ক : মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে ...
নিউজ ডেস্ক : ঢাকার নির্ধারিত সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে লা...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠ...

মন্তব্য (০)