ফাইল ছবি
নিউজ ডেস্কঃ এনবিআরের দাবি করা ৫ অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে না চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন গ্রামীণ কল্যাণের আইনজীবী।
এর আগে গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। রায়ে, ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ে এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। কর ফাঁকি দেয়ার এটি ধ্রুপদী নজীর বলে উল্লেখ করা হয় রায়ে।
এর আগে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে গত ১০ সেপ্টেম্বর রিট খারিজ করে রায় দেন আদালত।
নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘বাংলাদেশ ফার্স...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ...
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা...
নিউজ ডেস্কঃ জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই হ...
নিউজ ডেস্কঃ সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভ...

মন্তব্য (০)