• লিড নিউজ
  • জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৫ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।  

শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে ইসির এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। 

ইসির কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারিতে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট ৫ ধাপে ভোট হবে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। ওই নির্বাচনের সুবিধার্থে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করতে যাচ্ছে ইসি।    

এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের সময় শেষ হয়। তখন নভেম্বরে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। ভোটের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময় নির্ধারণ করা হলো।  

মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম তারা নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারবেন। এছাড়া ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ওপর কারও আপত্তি থাকলে তারা ২০ নভেম্বরের মধ্যে জানাতে পারবেন। জমা হওয়া দাবি-আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে শেষ করে পরের দিন ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

অপরদিকে আরেক চিঠিতে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ওই সব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে। 

মন্তব্য (০)





image

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর শামা ওবায়েদ বললেন, ...

১

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন...

image

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিব...

image

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুর

৩

নিউজ ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থ...

image

ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূ...

৪

দেশের প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প...

image

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষি...

  • company_logo