• সমগ্র বাংলা

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ প্রকল্প’র আওতায় পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) এর সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র আয়োজনে শনিবার দিনব্যাপী নগরীর উত্তরা ট্রেনিং ইন্সটিটিউট হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, এনজিও কর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবনা, মতামত ও তাদের চাহিদা সম্পর্কিত বিষয়গুলোর উপর আলোকপাত করা
হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন স্টেপসটুয়ার্ডস ডেভেলপমেন্ট ঢাকা’র নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী।

মুক্ত আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর পাবলিক প্রসিকিউটর মোজাম্মেল হক, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আমিনুল ফরিদ ও মো. খোরশেদ আলম, পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত সাইদ, এনজিও ফোরাম বগুড়ার আঞ্চলিক সমন্বয়কারী ড. রেজওয়ানুল করিম, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, সাংস্কৃতিক কর্মী নিভা রানী দাস, পভারটি ডেভলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি, দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর উল্লেখিত প্রকল্প’র বগুড়ার মেন্টর শেখ আবু রাহাত মো. মাসরুকুল ইসলাম প্রমুখ।
 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার...

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

image

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকু...

২

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

৩

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

কালীগঞ্জে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

  • company_logo