• সমগ্র বাংলা

পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

  • সমগ্র বাংলা

ছবিঃ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

নিহত শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় জনৈক আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। শনিবার দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি এবং কাটা গাছটি তার শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান শফিকুল ইসলাম।

দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাগমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই।

শফিক মোল্লা কৃষিকাজ, গাছ কাটাসহ বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর ছোট ছেলেটির বয়স মাত্র তিন মাস। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারটির মাঝে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার...

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

image

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকু...

২

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

৩

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

  • company_logo