• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন পরিবারের চার অটোরিকশা যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কিশোরী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারসংলগ্ন ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মালবোঝাই একটি ট্রাক্টর দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

রৌমারী থানার ওসি কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিন পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। 

অন্য দুজন হলেন অটোরিকশাচালক, জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪০) এবং যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৪২)।

এ ঘটনায় বাদল মিয়ার মেয়ে বৃষ্টি (১৭) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিহতদের লাশ পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, আহত অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo