ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজির পসরা। সরবরাহেও নেই ঘাটতি। কিন্তু ক্রেতার নাগালে নেই দাম। ভোক্তার চাহিদায় থাকা বেশিরভাগ সবজির গায়েই আগুন। দাম ৫০ থেকে ১২০ টাকার মধ্যে। কম দামে মিলছে দুয়েকটি সবজি। তার মধ্যে অন্যতম কাঁচা পেঁপে।
রাজধানীর হাতিরপুল ও পলাশী বাজারে এক কেজি সিমের দাম ১২০ টাকা। করলা, কাকরোল বা ঢেঁড়স কিনতে গেলে গুণতে হবে ৮০ থেকে ৯০ টাকা। ঝিঙ্গা, ধুন্দল, কচুরমুখীর দামও এমনই।
মাঝারি সাইজের প্রতিপিস লাউ ৬০ থেকে ৭০ টাকার কমে কেনা মুশকিল। প্রতিপিস চালকুমড়া, ফুলকপি, বাঁধাকপি কিনতে দরকার হবে ৬০ থেকে ৮০ টাকা। হাইব্রিড শসা, পটল ও বরবটির কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।
আর টমেটোর দাম ক্রেতার নাগালেই নেই। এক কেজির দাম ১৮০ থেকে ২০০ টাকার বেশি। বাড়তি দামে কিনতে হবে সব ধরনের বেগুন। লম্বা ও গোল বেগুনের কেজি ৮০ থেকে ১৪০ টাকা। কাঁচামরিচের কেজি দেড়শ টাকা।
ডিমের দাম এখনও সহনীয় হয়নি। কয়েক সপ্তাহ ধরে বেশি দামে বিক্রি হচ্ছে ক্রেতার প্রয়োজনীয় এই পণ্য। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সাদা ডিমের ডজন ১৪০ টাকা। হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ১৮০ থেকে ১৮৫ টাকা।
এদিকে, ব্রয়লার মুরগির দামও বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রিমূল্য ১৯০ থেকে ২০০ টাকা। পাকিস্তানি জাতের মুরগির কেজি ৩৫০ টাকা। দেশি মুরগির কেজি ৭০০ টাকা। আর লেয়ার মুরগির বিক্রি মূল্য ৩৮০ টাকা।
এছাড়া, ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর খাসির মাংসের কেজি ১ হাজার ২৫০ টাকা।
নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্...
নিউজ ডেস্ক : প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত আয় আর পণ্য রপ্তানি...
নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...
নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...
নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

মন্তব্য (০)