• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে টানা তৃতীয় সেশনে কমেছে স্বর্ণের দাম। বুধবার (১৪ অক্টোবর) জ্বালানি তেলের দাম বাড়ার মধ্যে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় থাকায় স্বর্ণের বাজারে দরপতন দেখা গেছে। ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ইঙ্গিত পেতে এসব তথ্যের দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

এদিন বাংলাদেশ সময় বিকাল ৫টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৮০ ডলারে নেমে আসে।

ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ‘আমার ধারণা, আজ পরে প্রকাশিত হতে যাওয়া ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের অপেক্ষায় অনেক ব্যবসায়ী আপাতত লেনদেন থেকে বিরত রয়েছেন। এই তথ্য যুক্তরাষ্ট্রের ডলারের দিকনির্দেশনা, স্বর্ণের দাম এবং ডলারের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সম্পদের মূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে।’

যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদন গ্রিনিচ মান সময় ১২টা ৩০ মিনিটে প্রকাশ হওয়ার কথা। এরপর বৃহস্পতিবার প্রকাশিত হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য।

বুধবার হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে নতুন কৌশল ব্যবহার করা হচ্ছে। তেলের দাম উঁচু রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে তেহরান এমন পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজাকজাদা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ডলারের ঊর্ধ্বগতি থেমে যাওয়ার পর আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারি, যখন ডলারের দাম সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে। তখন স্বর্ণ আরও উজ্জ্বল হয়ে উঠবে। আমার ধারণা, বছরের পরবর্তী মাসগুলোতে স্বর্ণের দাম আবার ৪ হাজার ৫০০ ডলারের দিকে, এমনকি ৪ হাজার ৭০০ ডলারেও উঠতে পারে।’

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণের মতো আয়বিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যেতে পারে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস আবারও বলেছেন, মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আরও একবার সুদের হার বাড়াতে হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ২২ শতাংশ। ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা।

স্বর্ণের পাশাপাশি বুধবার অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৫৩ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৩২ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন  ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করে সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

মন্তব্য (০)





image

‎ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

১

নিউজ ডেস্কঃ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউর...

image

‎এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অন...

২

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ ...

image

‎বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ ‎

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ...

image

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

৪

নিউজ ডেস্ক : চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারে...

image

‎২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: আইএমএফ ‎

৫

নিউজ ডেস্কঃ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর নানা চেষ্টার মধ্যেও দৃশ...

  • company_logo