• লিড নিউজ
  • জাতীয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। 

বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনকে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। এ সময়ের মধ্যেই তার ভারত সফরের কথা রয়েছে।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটি মঞ্জুরের বিষয়টি জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মেহেরিন মুনজারিন রত্না ভারত সফরের যাবতীয় ব্যয় নিজেই বহন করবেন। এ সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এ সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, তার বাবা আ ক ম মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন। সে ক্ষেত্রে বাবার সঙ্গে দেখা করতেই মেহেরিন ভারতে যাচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম যুগান্তরকে বলেন, মেহেরিন মুনজারিন রত্না তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা উল্লেখ করেছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। নথি না দেখে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।

এদিকে, ২০২৪ সালের ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মেহেরিন মুনজারিন রত্না। 

পোস্টে তিনি লিখেছিলেন, তার বাবার ওপর আস্থা রেখে শেখ হাসিনা তাকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন।

মন্তব্য (০)





image

‎পূজামণ্ডপে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ দায়ি...

১

‎নিউজ ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পুলিশের কাছে স...

image

‎দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি ...

২

‎নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার ...

image

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানম...

image

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্...

৪

নিউজ ডেস্ক : দফায় দফায় চুরির ঘটনা ঘটছে চট্টগ্রামের শাহ আমানত...

image

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ...

৫

নিউজ ডেস্ক : সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের স...

  • company_logo