ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান এবং বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সাথে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাতগুলোকে ধ্বংস করে দিয়েছিলো। প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেয়া হয়েছিল। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।’
কৃষিখাতের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘দেশে উৎপাদিতে কৃষি পণ্য প্রসেসিং, প্রিজারভেশনের টেকনোলজির ওপর সরকারের গুরুত্ব দেয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না কৃষকরা, তাই উন্নত সংরক্ষণাগার দরকার।’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কৃষিকে লাভজনক করে গড়ে তুলতে নজর দিতে হবে সংশ্লিষ্টদের।’
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জ...
নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনো রাজনৈতিক দলে...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার ও সংস্কার কৌশল...

মন্তব্য (০)