ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর খিলগাঁওয়ে আনসার ভিডিপি সদর দপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, চিহ্নিত মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ৮ এবং বাকি মণ্ডপে ৬ জন করে সদস্য মোতায়েন থাকবে। সবমিলিয়ে, সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার সদস্য কাজ করবে।
তিনি বলেন, ‘আনসার মহাপরিচালক বলেন, ৩৩ হাজারের বেশি মণ্ডপে এতো কম সংখ্যক সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবে, পূজা উদযাপন কমিটির সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আনসার ভিডিপি।’
সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেকোনো গুজব ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থাগ্রহণে নিজেদের শক্ত অবস্থানের কথাও জানান তিনি।
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জ...
নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনো রাজনৈতিক দলে...
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নিজস্ব অগ্রাধিকার ও সংস্কার কৌশল...

মন্তব্য (০)