ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই যথেষ্ট নয়, এর সাথে ব্যক্তিগত আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ সোমবার রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘হার স্কিলস, হার ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের চাহিদাভিত্তিক পেশাগত ও জীবনমুখী দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবারকে সম্পৃক্ত করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিবারকে সাথে নিয়ে কাজ করতে পারলে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথ আরও সুগম হবে।’
নারীর ক্ষমতায়নের বহুমুখী মাত্রার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়ন আলাদাভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মসূচি তৈরি করতে হবে। একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আগে তার নিজস্ব অধিকারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, পণ্যের গুণাগুণ ফুটিয়ে তোলা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে যোগাযোগ দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বাল্যবিবাহ প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, পরিবারের সামাজিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে অনেক সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এ বাস্তবতা মোকাবিলায় মেয়েদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়িয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে কাজ করতে হবে।
ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্য...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা...
নিউজ ডেস্কঃ অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে স...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপ...
নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদ...

মন্তব্য (০)