• জাতীয়

‎ভিসার মেয়াদ শেষের পথে প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে সমস্যা হচ্ছে; তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
‎
‎বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে চলাচল করা যাচ্ছে; সেসব এয়ারপোর্টে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেনি। যাত্রীদের ভোগান্তি যেনো কম হয়, সেজন্য বিমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী ও ট্রানজিট বিমানের সব যাত্রীই ভোগান্তির শিকার।
‎
‎এসময় তিনি জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।

মন্তব্য (০)





image

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্য...

image

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করত...

২

নিউজ ডেস্কঃ নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে কেবল পেশাগত প্...

image

‎গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি...

৩

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা...

image

‎৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু: ইসি

৪

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপ...

image

‎সাইবার স্পেসে কঠোর নজরদারি

৫

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদ...

  • company_logo