ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ‘মাদ্রাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
বুধবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হয়েছে। ফলে মাদ্রাসার জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিবর্তে এসএসসির মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে। ওটা স্কুল সার্ভিস কমিশনে মার্জ করে দেওয়া হয়েছে।’
তবে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলেও এটি পুরোপুরি কার্যকর করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরোনো মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিল করতে বিধানসভায় নতুন বিল পাস করতে হবে। একই সঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব এসএসসির হাতে তুলে দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন আইনেও প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। বিধানসভায় বিল পাস হয়ে আইনি জটিলতা দূর হওয়ার পর নতুন নিয়োগব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে।
জানা গেছে, ২০০৮ সালের আগে পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পৃথক কোনো কমিশন ছিল না। ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে প্রথম সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেয়। এরপর ২০০৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন প্রণয়ন করা হয়। সেই আইনের ভিত্তিতেই এতদিন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছিল।
বর্তমান সরকারের দাবি, শিক্ষক নিয়োগে সমতা ও স্বচ্ছতা আনতেই পৃথক মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে সব নিয়োগপ্রক্রিয়া একটি কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ব...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে ৭৮ দেশের হজবিষয়ক অফি...
নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রায় ১৪ বছর ধরে দায়িত...
নিউজ ডেস্ক : অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব...
নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শওকত ই...

মন্তব্য (০)