• আন্তর্জাতিক

‎ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী ১ হাজার কিলোমিটার দূরে পালিয়ে গেছে: আইআরজিসি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনীকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
‎
‎ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এ দাবি করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
‎
‎ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তবে তারা নিজেদের ইচ্ছায় সরে যায়নি বলেও দাবি করেন তিনি।
‎
‎ফাদাভির ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির স্থলবাহিনীর সামরিক সক্ষমতার কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।
‎
‎তিনি আরও দাবি করেন, এই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন জাহাজ নেই।
‎
‎মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির হামলার শিকার হওয়ার ‘১০০ শতাংশ ঝুঁকিতে’ রয়েছে বলেও মন্তব্য করেন ফাদাভি।
‎
‎অবরোধ অব্যাহত রাখার দাবি যুক্তরাষ্ট্রের
‎
‎ফাদাভির এই দাবি এমন সময়ে সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে’ জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
‎
‎তবে ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।

মন্তব্য (০)





image

‎চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

১

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬...

image

যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবর মি...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেও...

image

‎৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

৩

নিউজ ডেস্কঃ ইরানের সাতটি শর্ত পূরণ 'না' হওয়া পর্যন্ত...

image

‎আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শি...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি অভিবাসন আদালতে এক...

image

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের কাছে ছয়জন আরো...

  • company_logo