• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের কাছে ছয়জন আরোহী নিয়ে একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান নিখোঁজ হয়েছে।

নিখোঁজ বিমানটি অন্টারিওর হ্যামিল্টনভিত্তিক প্রতিষ্ঠান ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন গালফস্ট্রিম জি১০০ মডেলের একটি জেট বিমান। এটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাত্রা করেছিল।

শুক্রবার রাতে বারমুডার এলএফওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। প্রায় দুই ঘণ্টার এই ফ্লাইটের গন্তব্য ছিল বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে শনিবার ভোরে দেশটির উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ন্যানটাকেটের দক্ষিণে সমুদ্র এলাকায় আকাশ ও জলপথে বিমানটির সন্ধান চলছে। অভিযানে বিভিন্ন বিমান ও নৌযান অংশ 

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে চার বিমানকর্মী ও দুই যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিমানটির সঠিক অবস্থান কিংবা নিখোঁজ হওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সমাজিক মাধ্যম ‘এক্স’-এর একটি পোস্টে মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ছয়জনেরএকটি গালফস্ট্রিম বিমানের খোঁজ ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শনিবার ভোরে এফএএ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে। ইউএসসিজি-র আকাশ ও নৌ দল ইতোমধ্যেই সন্ধান চালাচ্ছে। খবর পাওয়া গেলেই সেই তথ্য জানিয়ে দেওয়া হবে।

পরবর্তী এক আপডেটে কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের ছিল। বর্তমানে ম্যাসাচুসেটসের নানটাকেট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে মূল তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তবে বিমানটির সঙ্গে কখন, কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বা বিমানের যাত্রীদের পরিচয় কী, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

১

নিউজ ডেস্ক : চারপাশে যুদ্ধ-বিগ্রহ আর সংঘাতের মধ্যেও বিশ্ববাজ...

image

ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষো...

২

নিউজ ডেস্ক : ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ আরও সহি...

image

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

৩

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থ...

image

‎১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়বে জি-সেভেন

৪

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যখন টালমাটাল দশা, তখন ...

image

‎ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত ‎

৫

‎নিউজ ডেস্কঃ ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থ...

  • company_logo