ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি এবং সেনাবাহিনীর পোশাক সামগ্রীসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
মঙ্গলবার (৬ই অক্টোবর) সকাল ৫:৩৫ টায় প্রথম অভিযানটি পরিচালিত হয় ফরিদপুর জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে। মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকসেবী ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ভবনে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই দিন সকাল ৮:৪৫ টায় কোতয়ালী থানাধীন নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে পালানোর চেষ্টাকালে চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে সাফায়েত আহমেদকে (৩৬) আটক করা হয়।
আটককৃত সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২ টি ককটেল, ১টি খেলনা রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি ওয়াকিটকি, ১টি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, সেনাবাহিনীর ২টি ক্যাপ, এপিবিএন-এর ১টি ক্যাপ ও সেনাবাহিনীর ১টি কোমর বন্ধনী (বেল্ট) উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পুলিশ জানায়, সাফায়েত আহমেদ কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি।
বিকেলে এসআরবি-১০ এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো: শাহরিয়ার রিফাত অভি, (এক্স), বিএন জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এসআরবি-১০ এর এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রা...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানার নহলিয়া পাড়া এল...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে স...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিম...

মন্তব্য (০)