• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধে তার ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর পৌর এলাকার একটি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী শিশুর মা গত শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে রেখে তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। এদিন ভুক্তভোগী শিশুটির পিতা রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির বাইরে যান। পরে বেলা ৩ টার দিকে হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে শিশুটি ঘরে অন্ধকার অবস্থায় পড়ে ঘুমিয়ে আছে। এরপর মেয়েকে নীচের থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি।

পরবর্তীতে রবিবার (৪ অক্টোবর) সন্ধায় একান্তে বার বার ভুক্তভোগী শিশুটির মা তাকে বারবার জিজ্ঞাসাবাদ করলে ও শিশুটি গত শনিবার সকাল ১০ টার দিকে তার আপন চাচা তার সাথে অনৈতিক কাজ করে বলে জানায়। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।###

 

মন্তব্য (০)





  • company_logo