ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
এছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম এবং ৩০ পুরিয়া হেরোইনসহ মোবাইল ফোন এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৭২ জন নির্বাচিত শিক্ষানবিশ সহক...
নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান...

মন্তব্য (০)