• প্রশাসন

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৫১, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ৭১, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
‎
‎অভিযানের সময় ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
‎
‎ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

১

নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো ধরনের অভ...

image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

২

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

৩

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৫

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

  • company_logo