• খেলাধুলা

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার আগে স্বর্ণ পদক জয়ের আশারবানী শুনিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সোনা জয়ের স্বপ্নে দেশত্যাগ করা বাংলাদেশ আজ শ্রীলংকার বি টিমের কাছে হেরে রৌপ্য পদক জয়ের সুযোগও হাতছাড়া করল।

সোনা জিততে গিয়ে রুপায় হাত রাখতে না পারার অজুহাত হিসেবে খাবারের দায় দিচ্ছেন অধিনায়ক লিটন কুমার দাস।

আজ শনিবার জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬৩ রানের পরাজয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য ভেস্তে গেল টাইগারদের।

খেলা শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিন বলেন, ‘ক্রিকেট খেলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। আপনারা হয়তো সেটা জানবেন না, কারণ আপনারা কোনোদিন এভাবে ক্রিকেট খেলেননি। প্র্যাকটিসের প্রয়োজন হয়—সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা আছে? একজন খেলোয়াড় কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে থাকবে? খেলোয়াড়দের যখন ট্রেনে দেওয়া খাবার-দাবারে প্রয়োজনীয় পুষ্টি ও চাহিদা পূরণ হচ্ছে না, তখন তারা কি বাইরের খাবার খাবে না? তাদের তো সেই এনার্জিটা প্রয়োজন।’

গেমসে পর্যাপ্ত সুযোগ-সুবিধার আক্ষেপ নিয়ে লিটন আরও বলেন, ‘আপনার যদি মনে হয়, ফেডারেশন বা এশিয়ান গেমস থেকে যে খাবার দেওয়া হচ্ছে, সেটা আমাদের জন্য উপযোগী হচ্ছে না, তাহলে একজন খেলোয়াড় কি না খেয়ে থাকবে? অবশ্যই খাবার খাবে। আর খাবার খেতে হলে তো বাইরে যেতে হবে। খেলোয়াড়রা সেটাই করেছে। এখন যদি বলেন, ক্রিকেট খেলব, রোদের মধ্যে খেলব, কিন্তু সারাদিন এসি রুমে ঘুমাব—সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করবেন না। আমাদের যদি প্র্যাকটিস করার সুযোগ-সুবিধা থাকত, তাহলে তো আপনারা আমাদের মাঠেই দেখতে পারতেন, আমরা প্র্যাকটিস করছি। কিন্তু সেই অপশনটাই তো নেই।’

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে ফিরেছিলেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক ফেরেন শূন্য রানে। নিজের এমন বাজে পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, হ্যাঁ, আমার পারফরম্যান্স নট আপ টু দ্যা মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারি নাই।’

মন্তব্য (০)





image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

১

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

২

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৪

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

image

‎আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে নতুন যে ১০ নিয়ম

৫

‎নিউজ ডেস্কঃ খেলার গতি বাড়ানো, অনাকাঙ্ক্ষিত সময়ক্ষেপণ রো...

  • company_logo