• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধান চায় ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনীতিকেই একমাত্র সমাধানের পথ হিসেবে দেখছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হরমুজ প্রণালি, পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার (২৭ সেপ্টেম্বর)  নিজেদের অবস্থানের কথা জানায় তেহরান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

‎ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তাদের শর্ত স্পষ্ট। এসব শর্ত পূরণ হলেই কেবল হরমুজ খুলে দেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হবে। আলোচনাই বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র পথ বলেও জানান তিনি।
‎
‎গত সপ্তাহে, নিউইয়র্কে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে একটি শান্তি প্রস্তাব দেয় ইরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছিল তেহরান।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য চুক্তি করতে চাইছে। কারণ যুদ্ধে এই মুহূর্তে তারা খুব খারাপ অবস্থায় রয়েছে।
‎
‎তবে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করছেন না ট্রাম্প। রোববার (২৭ সেপ্টেম্বর) অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি জানান, চলতি সপ্তাহে, মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে আরও আলোচনায় বসবেন বলে তিনি আশা করছেন।
‎
‎এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, তেহরান-ওয়াশিংটনের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীরা এখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি ইরানকে জানায়নি।
‎
‎তিনি বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত মতামত জানার অপেক্ষায় রয়েছে ইরান। এরপরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎হরমুজ প্রণালিতে ইরানি হামলার কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। তেহরানের ওপর চাপ সৃষ্টি করে এসব হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। একই সময়ে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
‎
‎ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতাম জানান, যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে। বিদেশি শক্তিগুলো এই অঞ্চলের কৌশলগত জলপথ ব্যবহার করবে, অথচ ইরান বাণিজ্য করতে পারবে না,এমন পরিস্থিতি তেহরান মেনে নেবে 'না' বলেও জানান তিনি।
‎
‎রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে আমির হাতাম বলেন, ইরান যদি বাণিজ্য করতে না পারে এবং স্বাভাবিকভাবে টিকে  থাকতে না পারে, তাহলে কেউই বাণিজ্য করতে বা টিকে থাকতে পারবে না।

মন্তব্য (০)





image

‎রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ...

১

‎আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমত...

image

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

২

আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

৩

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৪

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৫

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

  • company_logo