• সমগ্র বাংলা

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্প মালিক ও ব্যবসায়ীদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের প্রতিবাদে তার দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুুপুরে পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনা-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই যদি এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হয়, তবে পাবনা বিসিকের সমস্ত মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিবের সভাপতি এম এ মান্নান, আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।

এদিকে, অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে তার কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তার ভাষ্য, আমি তাদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না। এছাড়া কোনো বক্তব্য দেব না, যে যা পারে করুক।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo