• লিড নিউজ
  • জাতীয়

‎প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রযুক্তি, উৎপাদনশীলতা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়িয়ে বাংলাদেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

‎সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি ‘স্মার্ট ওয়্যারহাউজ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‎মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে।

‎তিনি জানান, তৈরি পোশাক ও জুতা (ফুটওয়্যার) শিল্পের জন্য প্রয়োজনীয় লেবেল ও সংশ্লিষ্ট পণ্য দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহের লক্ষ্যে ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউজ তৈরি করা হয়েছে। ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার এই ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণসহ পণ্য গ্রহণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেজিং ও সরবরাহের সব কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।

‎উদ্বোধন অনুষ্ঠানের আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যাশা প্রকাশ করে।

‎বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রযুক্তিনির্ভর এসব বিনিয়োগ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের সামগ্রিক রপ্তানি খাতকে আরও শক্তিশালী করছে।

‎উল্লেখ্য, প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কার্যক্রম চালিয়ে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যেখানে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান রয়েছে।

মন্তব্য (০)





image

‎ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ক...

image

‎সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আগে আলোচনা ...

image

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

নিউজ ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার বিভি...

image

‎গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের

নিউজ ডেস্কঃ গবেষণা ও উদ্ভাবনের পরিধি বিস্তারের জন্য ‘গ...

image

‎সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

নিউজ ডেস্কঃ দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্...

  • company_logo