• জাতীয়

জনগণকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য: আব্দুল খালেক

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে যোগ্য ও দক্ষ জনসম্পদে রূপান্তর করা। সমাজে ভালো মানুষের সংখ্যা এবং সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে, গড়ে উঠবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটোরিয়ামে ১৮ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‎আব্দুল খালেক বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে আছে সরকার। ‘যারা অর্থনৈতিক কষ্টে আছেন, তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি। মাত্র এ কাজটি শুরু করা হলো।

‎তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হবে। জ্ঞান ও সঠিক দক্ষতা থাকলে কোনো তরুণ পিছিয়ে থাকবে না। এলাকার প্রতিটি তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের মূল উদ্দেশ্য।
‎এ সময় সাবেক ছাত্রদল নেতা ও পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু প্রমুখ।

মন্তব্য (০)





image

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শন...

image

জাতীয় আ.লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা...

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নি...

image

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন জটিলতা, জানা গেল কারণ

নিউজ ডেস্ক : মন্ত্রিসভায় অনুমোদনের পরও নতুন বেতনকাঠামোর গেজে...

image

সরকারের ভিডিওবার্তা: পুরোনো ঋণ পরিশোধে গুরুত্ব

নিউজ ডেস্ক : দায়িত্বশীল অর্থনীতি শুধু ঋণ নেওয়ার পরিমাণে নয়, ...

image

আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের...

  • company_logo