ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকার যতদিন দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করছে ততদিন মাঠে থাকার ঘোষণা দিলেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা সাতারকুল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, সরকার গত ৭ মাসে যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবেলা করা সম্ভব হতো। শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট। তাদের সময় থেকে দেশে অনেক দুর্নীতি হয়েছে।
তিনি আরও বলেন, সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের নির্বাচিত করবে না জনগণ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে, চাইলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সজানো যায় না। সরকার ও বিরোধীদলের বরাদ্দ সমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রু...
নিউজ ডেস্কঃ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আই...
নিউজ ডেস্কঃ সরকারের গঠনমূলক সমালোচনা করলে দেশের গণমাধ্য...
নিউজ ডেস্ক : রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ...

মন্তব্য (০)