• লিড নিউজ
  • জাতীয়

‎সার সরবরাহে অনিয়ম-কারসাজি নিয়ে কড়া বার্তা বিএফএ’র

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কৃষক পর্যায়ে সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

‎সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বিএফএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ পুনরায় উল্লেখ করা হয়েছে।

‎বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও অসাধু ও অসংগঠিত ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ডিলারদের গুদাম লুট করে সার সংকট তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বিজ্ঞপ্তিতে বিএডিসি, বিসিআইসি ও বেসরকারি খাতের বরাদ্দকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া সার নির্ধারিত সময়ে উত্তোলন করে নিজস্ব গুদামে সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

‎ডিলারদের উত্তোলন করা সারের আগমনি বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বিএফএর হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে। মজুত ও বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিএফএর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ডিলারদের সার বিক্রয় কার্যক্রম মনিটরিং করবেন।

‎কোনো ডিলার, খুচরা বিক্রেতা বা অন্য কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে কিংবা নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে স্থানীয় প্রশাসন ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় বিএফএ কোনো হস্তক্ষেপ করবে না।

‎বিজ্ঞপ্তিতে সার উত্তোলন ও নিরবচ্ছিন্ন বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিএফএর কেন্দ্রীয় ‘সার সংক্রান্ত মনিটরিং সেল’-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎ভারতের সঙ্গে শেখ হাসিনার সময়ে করা ১০১ চুক্তি পর্যালোচনা ...

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি ...

image

‎ছিনতাই মামলায়’ আইনের কঠোর প্রয়োগে তৎপর সংশ্লিষ্টরা

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘট...

image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ...

বগুড়া প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশ আওয...

image

‎সারা দেশে বৃষ্টি আভাস, কমতে পারে গরম

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আ...

image

‎কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে ঢে...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

  • company_logo