ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।
বিলে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত ও পরিচালিত হবে। এই বিশেষায়িত ইউনিটের আওতায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও প্রয়োজনে সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো বিশেষ ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকবে।
নতুন আইনে এপিবিএনকে নিজস্ব অধিক্ষেত্রে ফৌজদারি অপরাধ তদন্তে প্রত্যক্ষ আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ফৌজদারি কার্যবিধি ও দেশে বিদ্যমান অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে কোনো অপরাধমূলক স্থানে প্রবেশ, তল্লাশি চালানো, আলামত ও মালামাল জব্দ করা এবং সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করার আইনি অধিকার পাবে বাহিনীটি।
নতুন আইনে প্রশাসনিক তথ্য সুরক্ষায় বিশেষ ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এপিবিএনের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রে কোনো তথ্য, দাপ্তরিক দলিল বা স্পর্শকাতর বিষয় প্রকাশ করতে পারবেন না কিংবা প্রকাশে কোনো ধরনের সহযোগিতা করতে পারবেন না।
নিউজ ডেস্ক : গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে এর ...
নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম ...
নিউজ ডেস্ক : একযোগে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাত...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ৯ট...
নিউজ ডেস্ক : ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রো...

মন্তব্য (০)