• লিড নিউজ
  • জাতীয়

‎রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাজনৈতিক সমাধানের মাধ্যমেই দীর্ঘায়িত রোহিঙ্গা বাস্তুচ্যুতির টেকসই অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, এ সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে চীন ও মিয়ানমারের সাথে সরাসরি আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছে। এই ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘের মতো বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দৃশ্যমান করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
‎
‎তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকারের প্রধান ও অবিচল লক্ষ্য হলো মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যেন স্বেচ্ছায়, নিরাপদ পরিবেশে, মর্যাদার সাথে এবং স্থায়ীভাবে তাদের পৈতৃক ভিটায় প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক পরাশক্তি ও অংশীদার দেশগুলোকে আরো জোরালো ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্য...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্...

image

‎দেশের অবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে আহ্বান ডেপুটি স...

২

‎নিউজ ডেস্কঃ ‘গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহী...

image

নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরু...

৩

‎নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের ভিতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ ...

image

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা ন...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান স...

image

গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে নতুন উদ্য...

৫

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দো...

  • company_logo