• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‎আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেন।

‎পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

‎এ নির্দেশনা সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সব দপ্তরের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে।

‎মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে আরও বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

‎বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে জানানো হয়, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে স...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী ...

image

দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমদানি কর...

image

‎আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর...

image

সরকারি প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানালেন প্রধ...

নিউজ ডেস্ক : বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় ...

image

ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছে...

নিউজ ডেস্ক : নজরুল ইসলাম মজুমদার। নাসা গ্রুপের চেয়ারম্যান ও ...

  • company_logo