• লিড নিউজ
  • জাতীয়

১৬ই ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন না করে, দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার থার্ড টার্মিনাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারেও আশাবাদী সরকার। এদিকে, আজ থেকেই জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।

‎১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাখা হয়েছিলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আলোচনায় আবার কি আগের নামে ফিরবে দেশের এই বিমানবন্দর? কিন্তু রাষ্ট্রের অর্থ অপচয় করে বিমানবন্দরের নাম পরিবর্তন করছে না সরকারের এ সিদ্ধান্তের সাফ জানিয়ে দিলেন বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

‎বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের টাকা এক্সট্রা খরচ করে একটা নাম পরিবর্তন করতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা লাগে। কারণ অল দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই নামগুলি আবার সব পরিবর্তন করতে হয়। কাজেই তিনি যেহেতু সাশ্রয়ী ব্যক্তি, আমার কাছে মনে হয় না—আমি জানি না গণদাবি কি হবে, বাট আমার কাছে মনে হয় না এটা গণদাবীর ভিত্তিতে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

‎সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন করেন মন্ত্রী। জানালেন, আংশিকভাবে হলেও আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে আশাবাদী সরকার। ধাপে ধাপে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে। এরইমধ্যে ঋণের কিস্তি ১১০০ কোটি টাকা শোধ করা হয়েছে বলে জানান তিনি।

‎এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ই ডিসেম্বরে সফট লঞ্চিং হলেও যে যাতে করে আমরা পারশিয়ালি ওপেন করতে পারি। আমরা এমনভাবে ওপেন করব যে ধরেন ২০ প্লেনস যাতায়াত করল। তারপরে আস্তে আস্তে আমরা ফুল করার জন্য আমরা চেষ্টা করছি।

‎মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ দেশে রেখে বাকি অংশ জাপানকে দেয়া হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে।

‎বিমান পরিবহনমন্ত্রী বলেন, আমরা সকলেই মিলে আমরা চেষ্টা করে তিন-চারটা মিটিং করে আমরা জাপানের সঙ্গে এই কনসোর্টিয়ামের সঙ্গে মিটিং করে আমরা একটি সুখবর হলো যে আমাদের রেভিনিউ শেয়ারিংটা ২৭% এ আনতে পেরেছি। এবং ২৭% এ আনলে পরে আমাদের ঋণটা পরিশোধ করা যাবে। আপনারা জানেন যে এটা জাইকার ঋণে এটা করা হয়েছে।

‎থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি যাত্রীরা যেন দ্রুত সময়ের মধ্যে লাগেজ পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন-ও সুন্দরভাবে...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স...

image

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ...

image

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অ...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...

image

জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক: হাইকোর্ট

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক ব...

  • company_logo