• খেলাধুলা

‎মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসির বিপক্ষে ম্যাচ খেলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তার সফরসঙ্গীরা। এই ম্যাচে অংশ নিয়েছিলেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও এনএসসির পরিচাল জাহেদ পারভেজ চৌধুরীও।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২ টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত খেলা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম নিজেই এবং ৩-১ গোলে জয়ী হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল।

‎এসময় আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার রাফিজ রহমান রাসেল, মো. সাইফুদ্দিন, আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ আরও অনেকে।

‎ম্যাচ শেষে আমিনুল হক বলেন, ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত।

‎আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব। 'আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভবনা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo